অসমের মাদ্রাসা থেকে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত ৬ জেহাদি গ্রেফতার, উত্তর পূর্বে সন্ত্রাসের জাল বৃদ্ধির ছক

আমাদের ভারত, ১৭ এপ্রিল: উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসের জাল বুনতে শুরু করেছে আল-কায়েদা। তাদের নজরে রয়েছে ভারতের সাথে পার্শ্ববর্তী দেশ গুলির যুবসমাজ। উত্তর-পূর্বের রাজ্যে অসমে হদিশ পাওয়া গেছে আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত জেহাদিদের। পুলিশ অসমের একটি মাদ্রাসা থেকে ৬ জেহাদিকে গ্রেফতার করেছে।

ধৃতদের সঙ্গে আল-কায়েদা গোষ্ঠীর বাংলাদেশ শাখার সরাসরি যোগ রয়েছে বলে সূত্রে খবর। বরপেটা জেলার পুলিশ সুপার অমিতাভ সিনহা জানিয়েছেন, নির্দিষ্ট খবরের ভিত্তিতে শুক্রবার হাউলির এক মাদ্রাসা থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের সঙ্গে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশে শাখার যোগাযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই জঙ্গি মডিউলের অসমে কতটা শিকড় ছড়িয়েছে সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে মার্চ মাসে ৫ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়। তারা সকলেই আল-কায়েদা অনুমোদিত বাংলাদেশের আনসারুল্লাহ ইসলামের সদস্য বলে স্বীকার করে নেয়। তাদের কাছ থেকে এই ছয়জনের খোঁজ মেলে। এরা সকলেই বরপেটা জেলার বাসিন্দা। এদের সঙ্গে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশে শাখার সদস্য মহম্মদ সুমন ওরফে শরিফুল ইসলাম ওরফে হারুন রশিদের যোগাযোগ ছিল। স্বভাবতই উত্তরপূর্ব ভারতে একের পর এক আল-কায়েদার জেহাদির হদিশ মেলায় চিন্তিত ভারতীয় গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *