জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরে কলকাতা মুম্বাই ৬ নং জাতীয় সড়কের পাশে থাকা এক হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল হোটেল মালিককে। খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত নানকা গ্রামের কাছে এই হোটেলে শুক্রবার রাতে অভিযান চালিয়ে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ৫ যুবতীকে উদ্ধার করে। তাঁদের দিয়ে দেহ ব্যবসা চালানো হত বলে অভিযোগ। এক গ্রাহককেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের শনিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়।

