পশ্চিম মেদিনীপুর জেলার কেবল টিভি ব্রডব্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর:
পশ্চিম মেদিনীপুর জেলার কেবল টিভি ব্রডব্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের পিপলস কো-অপারেটিভ ব্যাংক অডিটরিয়ামে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র বস্ত্র ও কুটির শিল্প উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দিনেন রায়, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুকুমার পড়িয়া, পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের সরকারি আইনজীবী রাজকুমার দাস, মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক সৌমেন খান, শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, খড়্গপুর পৌরসভার পৌর প্রশাসক প্রদীপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন সম্মেলনে কেবল টিভি ও ব্রডব্যান্ড অপারেটরদের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনে কেবল টিভি ও ব্রডব্যান্ডকে বাজারে টিকিয়ে রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ে আলোচনা হয় এই সম্মেলনে। সম্মেলন সফল হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি অরুণ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *