পুরুলিয়ায় ৫ লক্ষ ২২ হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায়

সাথী দাস, পুরুলিয়া, ২০ এপ্রিল: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অংশীদার এবার পুরুলিয়া জেলাও। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন হল কলকাতায়। আর সেই পথ অনুসরণ করে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ পরিষেবা প্রদান কর্মসূচির অনুষ্ঠিত হল।

জেলার মোট হুড়া, আড়ষা, বরাবাজার, বলরামপুর, জয়পুর, রঘুনাথপুর ১, পুরুলিয়া ১ ও পুরুলিয়া ২ ব্লকের মোট ৬০০ জন গৃহলক্ষ্মীদের হাতে তুলে দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিষেবা। প্রতিটি ব্লক থেকে ৭৫ জন করে প্রাপক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখনো অবধি ৫ লক্ষ ২২ হাজার জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় এসেছেন। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দিতে ব্রতী পুরুলিয়া জেলা প্রশাসন বলে জানান জেলাশাসক রাহুল মজুমদার। মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *