মালদায় গাঁজা সহ ৫ জন গ্রেফতার

আমাদের ভারত, মালিদা, ৫ ডিসেম্বর: ৫১ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতরা আলিপুরদুয়ার, মালদা এবং উত্তর দিনাজপুরের বাসিন্দা। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নাকা চেকিং চলাকালীন একটি মারুতি গাড়ি সহ ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয় এবং গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বস্তায় ৫১ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতদের মধ্যে আজিজুল ইসলামের বাড়ি আলিপুরদুয়ার জেলার পূর্ব কাঁঠালবাড়ি, জয়ন্ত বর্মনের বাড়ি আলিপুরদুয়ারের যোগেন্দ্রনগর, সাদেক মিয়াঁ ও নূর হোসেনের বাড়ি মালদার কৃষ্ণপুরে এবং আব্দুল করিমের বাড়ি কালিয়াচকের নারায়ণপুরে। ধৃতদের রবিবার মালদার বিশেষ আদালতে তুলে পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই পাঁচজন গাঁজাপাচারের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চালিয়ে শনিবার রাতে এদের গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *