কর্নাটক, গুজরাটের পর এবার মুম্বইয়ে ভারতের চতুর্থ ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল

আমাদের ভারত, ৪ ডিসেম্বর: কর্নাটকে দু’জন আর গুজরাটে একজনের পরেও চতুর্থ ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল ভারতে। মুম্বাইয়ে এক করোনা আক্রান্তের নমুনায় ওমিক্রনের খোঁজ পাওয়া গিয়েছে।

মুম্বাইয়ে ওই ওমিক্রন আক্রান্ত ব্যক্তি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন। তার পরেই তিনি জ্বরে আক্রান্ত হন। ৩৩ বছরের ওই ব্যক্তির নমুনা জিনম সিকোয়েন্স করা হয়। ওই ব্যক্তির দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয় মুম্বাইতে ফেরেন গত ২৪ নভেম্বর। তার পরেই তার জ্বর আসে। তবে আর কোনও উপসর্গ ছিল না। মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে ওই আক্রান্ত হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। তবে মুম্বাইতে সম্প্রতি আর এক ব্যক্তি জাম্বিয়া থেকে ফিরে আসার পর করোনা আক্রান্ত হন। তবে তার শরীরে ওমিক্রন পাওয়া যায়নি। তার শরীরের ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে।

কর্ণাটকের দুজনের পরেই গুজরাটে জিম্বাবোয়ে থেকে আসা এক ব্যক্তির নমুনায় ওমিক্রনের উপস্থিত ধরা পড়েছিল।

এর মধ্যেই পাঁচ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকার সতর্ক করেছে চিঠি দিয়েছে। ওড়িশা, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, মিজোরাম এবং জম্মু-কাশ্মীরকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষভাবে সতর্ক থাকার। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে বিদেশ থেকে আসা যাত্রীদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা দেশ থেকে আসা বিমান যাত্রীদের ওপর নতুন বিধির কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে। এর পাশাপাশি যেসব এলাকা থেকে বেশি সংক্রমণের হদিস পাওয়া যাচ্ছে সেই হটস্পটগুলিকে চিহ্নিত করতে বলা হয়েছে। করোনা রোগীদের শরীর থেকে প্রাপ্ত সোয়েবের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠাতে বলা হয়েছে। তালিকায় সবথেকে বেশি উদ্বেগজনক অবস্থায় রয়েছে জম্মু-কাশ্মীরের কাঠূয়া জেলা। সেখানে ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে করোনা আক্রান্তের হার এক সপ্তাহে ৭২৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে কর্ণাটকে একটি জেলায় সংক্রমণের হার বেড়েছে ১৫২ শতাংশ। একইরকমভাবে উদ্বেগজনক হারে সংক্রমণ বৃদ্ধি হয়েছে তামিলনাড়ুর তিন জেলাতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *