জলপাইগুড়িতে কয়েক ঘণ্টার অভিযানে ৪০৪১ টি গুটকার প্যাকেট বাজেয়াপ্ত, গ্রেফতার ২০ জন ব্যবসায়ী

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ নভেম্বর: কয়েক ঘণ্টার অভিযানে ৪০৪১টি গুটকার প্যাকেট বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিশ। গ্রেফতার কুড়ি জন ব্যবসায়ী। গুটখা বিক্রি ও মজুত করার অভিযোগে ১৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি জেলা পুলিশের। অভিযান চলছে বর্তমানে।

জলপাইগুড়ি জেলাজুড়ে গুটখা অভিযানে নামল পুলিশ। প্রত্যেক থানা এলাকায় অভিযান চলছে। হাজার হাজার টাকার গুটখা বাজেয়াপ্ত হয়। গুটখা বিক্রির উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি ছিল আগেই। নতুন করে আবার রাজ্য সরকারের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে গুটকা বিক্রি ও মজুত করা যাবে না। নিষেধাজ্ঞা জারি হতেই নড়েচড়ে বসল প্রশাসন।

মঙ্গলবার শহরের বিভিন্ন দোকানে অভিযান চালায় পুলিশ। এদিন সকাল থেকে কোতোয়ালি থানার পুলিশ ছোট বড় বিভিন্ন দোকানে অভিযান চালায়। প্রচুর গুটকার প্যাকেট ও জর্দা বাজেয়াপ্ত করে পুলিশ। এর আগেও গুটকা বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও বিভিন্ন ব্যবসায়ী গুটকা বিক্রি করে যাচ্ছিলেন। তবে এবার থেকে পুরোপুরি গুটকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি পুলিশের। অভিযান লাগাতার চলবে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *