স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ জুন:
নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত কুলতলা গ্রামে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বজ্রাঘাতে মৃত্যু হল ৩ জনের। এছাড়া আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং একজনকে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।


