জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন: করোনা আবহে মানুষের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজেয়। গত কয়েকদিন ধরে সংগঠনের উদ্যোগে বিভিন্ন এলাকায় সমাজসেবা মূলক কর্মসূচি চলছে। সংস্থার পক্ষ থেকে কেশপুর ব্লকের ১১ নং কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের মাজুরহাটি গ্রামে সংগঠনের অন্যতম সদস্য সেক সাব্বির হোসেনের নেতৃত্বে সংস্থার অন্যান্যদের সহযোগিতায় এলাকার প্রায় তিনশ দুঃস্থ পরিবারের হাতে মাস্ক, স্যানিটাইজার, সাবান, বই, খাতা, পেন্সিল, কলম, ইরেজার, তুলে দেওয়া হয়।

ওই পঞ্চায়েত এলাকার অন্তর্গত ঘনোগেরিয়া গ্রামেও দু’শো দুঃস্থ পরিবারের হাতে মাস্ক, স্যানিটাইজার, সাবান, বই, খাতা, পেন্সিল, কলম, ইরেজার, তুলে দেওয়া হয়।এর আগে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি-১ গ্রাম পঞ্চায়েতের সাতগেড়্যা ও সাঁকোটি গ্রামেও একই ধরনের কর্মসূচি নেওয়া হয়।

