আমডাঙ্গায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুটি লরির মুখোমুখি সংঘর্ষে জখম ৪

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ ডিসেম্বর:
মঙ্গলবার দুপুরে আমডাঙ্গা ৩৪ নম্বর জাতীয় সড়কে রাহানার কাছে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে জখম ৪। ঘটনাটি ঘটে আমডাঙা থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।

একটি বালির লরি বারাসতের দিক থেকে আমডাঙ্গার দিকে যাচ্ছিল, অপরদিকে আরেকটি ফাঁকা লরি অন্য দিক থেকে আসছিল। হঠাৎই দুটো লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক ও খালাসি গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আমডাঙ্গা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় একজনকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়।

এলাকার লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সম্প্রসারণের কাজ হওয়ার কথা আছে কিন্তু জমি অধিগ্রহণ হলেও সেই রাস্তা সম্প্রসারণ হয়নি। এর জন্য মূলত কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *