কামারহাটি পৌরসভার ৩টি ওয়ার্ডকে করা হল কনটেইনমেন্ট জোন

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২২ জুন: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। সেই ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ক্রমশ কমের দিকে আসে সেই আক্রান্তের সংখ্যা যাতে আর না বাড়ে তাকে যাতে এক জায়গায় ধরে রাখা যায় এবং তৃতীয় ঢেউ আসার আগে প্রস্তুতিসহ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুন যে বিধি নিষেধ জারি করেছে যে সমস্ত ওয়ার্ডে চারজনের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী থাকবে সেই সমস্ত ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করতে হবে এবং সেখানে পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে স্বাস্থ্য দপ্তরের জারি করা নতুন নির্দেশনামা অনুযায়ী কামারহাটি পৌরসভা ৩৫ নম্বর এবং ৮ নম্বর ৩৪ নম্বর ওয়ার্ড এই তিনটে ওয়ার্ডকে কণ্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করলেন। ৩৪ নম্বর ওয়ার্ডে ১০ জন আক্রান্ত ৩৫ নম্বর ওয়ার্ডে ১০জন এবং আড়িয়াদহ নোয়াপাড়া অঞ্চল ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এখানে নয় জন আক্রান্ত বলে খবর। সকাল থেকে কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা এবং কামাটি পৌরসভার পৌর আধিকারিক গণ এবং যতীন দাস নগর দু’জন কো-অর্ডিনেটর এদেরকে নিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড এবং ৩৫ নম্বর ওয়ার্ডের স্যানিটাইজার করা মাস্ক বিলি করা বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে পৌরপ্রধান নিজে মাইকিং করে প্রচার অভিযান চালান।

পৌর প্রশাসকের বক্তব্য, রাজ্যে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে তবুও কামারহাটিতে বেশ কিছু জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগ জনক তাই ওই অঞ্চলগুলিকে নিয়ন্ত্রণ করতে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমাদের লক্ষ্য করোনাকে পুরোপুরি নির্মূল করা। সেই সঙ্গে এই ভয়ঙ্কর ভাইরাসের হাত থেকে সকলকে রক্ষা করতে হলে সকলে মিলে এই বিধিনিষেধ মেনে চলা সবারই দায়িত্ব এবং কর্তব্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *