বীরভূমের কাঁকরতলায় বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই এর হাতে গ্রেপ্তার আরও ৩

আমাদের ভারত, বীরভূম, ২৩ নভেম্বর: বীরভূমের কাঁকরতলায় বিজেপির বুথ সহ সভাপতি মিঠুন বাগদী খুনের ঘটনায় আবার ৩ জনকে গ্রেপ্তার করল সিবিআই।
আদালত সূত্রে জানা গেছে ভোট পরবর্তী হিংসায় কাঁকর তলা থানা নবাসন গ্রামে খুন হন বিজেপির সহ-সভাপতি মিঠুন বাগদী। ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে সিবিআই একজনকে গ্রেফতার করে। আজ আরও একজনকে গ্রেপ্তার করল সিবিআই।

গত ১২ জুন নিহত মিঠুন বাগদীর বাবা কার্তিক বাগদী কাঁকড়তলা থানায় একটি এফআইআর করেন কয়েক জনের নামে। তাঁদের মধ্যে নবসন গ্রামের প্রমিলা বাগদি, বাহাদুর বাগদি, চন্দন গড়াই এর নাম ছিল। তাই সিবিআই তদন্ত চালিয়ে সোমবার রাতে প্রমিলা বাগদী ও মঙ্গলবার সকালে বাহাদুর বাগদী ও চন্দন গড়াইকে গ্রেপ্তার করেl আজ তাদের দুবরাজপুর আদালতে নিয়ে আসা হয়। সিবিআই এর পক্ষ থেকে ৫ দিনের হেফাজত চাওয়া হলে বিচারক বাহাদুর বাগদী ও চন্দন গড়াইকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন এবং প্রমিলা বাগদীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *