স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ নভেম্বর: ঘরের ভেতর থেকে ১৪ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার। বাবা মুঠে গিরির কাজ করে বলে সংসারে অভাবের তাড়না থাকাতেই এই কিশোরের আত্মঘাতী বলে অনুমান স্থানীয়দের। ঘটনাটি শান্তিপুরের হরিপুর অঞ্চলের মেলের মাঠ এলাকার।

মঙ্গলবার রাতে ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় ওই কিশোরকে দেখতে পায় পরিবারের লোকজন। বাবা কাঞ্চন সরকার পেশায় মুঠে গিরির কাজ করে। আজ সকালে তিনি কাজে বেরিয়েছিলেন। কাজ মিটিয়ে সন্ধেবেলা বাড়ি ফিরেছিলেন কাঞ্চন সরকার। বাড়িতে ফিরে এই মর্মান্তিক ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি ও তার গোটা পরিবার।

তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান সংসারে অভাবের তারণা থাকার কারণেই হয়তো সে আত্মঘাতী হয়েছে। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তারা ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
জানা যায়, মৃত কিশোরের নাম আকাশ সরকার। বয়স (১৪)। স্বভাবতই কিশোরের আত্মঘাতী হওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

