রাজস্থানে ৯, মহারাষ্ট্রের ৭ এক লাফে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫ থেকে ২১ গিয়ে দাঁড়ালো

আমাদের ভারত, ৫ ডিসেম্বর:রবিবার রাজস্থানের ৯ জন এবং মহারাষ্ট্রের ৭ জন করোনা সংক্রমিত খোঁজ পাওয়া গেছে। এরা প্রত্যেকে ওমিক্রনে আক্রান্তের মধ্যে মহারাষ্ট্রের ৪ জন বিদেশ থেকে ফিরেছেন। আর বাকি তিনজন ওই চারজনের অত্যন্ত ঘনিষ্ঠ। আর এর ফলেই মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮।আর সারা দেশজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল২১।

মহারাষ্ট্রে করোনার নয়া রূপ ওমিক্রনে আক্রান্তরা সকলেই পুনের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে রাজস্থানের জয়পুর রবিবার ৯ জনের শরীরে ওমিক্রন প্রজাতির উপস্থিতি পাওয়া গিয়েছে বলে ওই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে।

২৪ নভেম্বের নাইজেরিয়ার থেকে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন একজন বছর চল্লিশের মহিলা। ওই মহিলার সঙ্গে আসেন তার দুই মেয়ে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি জানান ওই তিনজনই করোনার ওমিক্রমে আক্রান্ত। ওই মহিলার ৪৫ বছরের ভাই ও ভাইয়ের দুই সন্তানও করোনার নতুন রূপ ওমিক্রন রোগে আক্রান্ত।

এছাড়াও সদ্য ফিনল্যান্ড থেকে ফোনে ফেরা ৪৭ বছরের এক ব্যক্তিও করোনায় র আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রাপ্তবয়স্করা প্রত্যেকেই টিকার দুটি ডোজ নিয়েছেন। বাকি তিন জনের বয়স ১৮ না হাওয়ার কারণে টিকাকরণের আওতায় এনেছে।

অন্যদিকে রাজধানী দিল্লিতেও করোনার ওমিক্রন আক্রান্তের হদিস মিলেছে। দিল্লি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, ঐ ব্যক্তি তানজানিয়া থেকে কদিন আগেই দিল্লিতে এসেছেন। তারপর তিনি অসুস্থ বোধ করতেই তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনার ওমিক্রনে আক্রান্ত।

এর আগে মহারাষ্ট্রে একজন গুজরাটে একজন এবং কর্নাটকে দুজন ওমিক্রনে আক্রান্ত বলে জানা গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *