যুগলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য চাকদহের বনমালী পাড়ায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ সেপ্টেম্বর: যুগলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নদিয়া চাকদহ থানার বনমালী পাড়ার রায়বাড়ি এলাকার ঘটনা।
মৃত দুজনে স্কুল ও কলেজ ছাত্র ছাত্রী। দীর্ঘ দুই বছর ধরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। আজ সকালে কিশোরীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে তাদের মৃতদেহ উদ্ধার করে চাকদা থানার পুলিশ।

অভিযোগ, গত দু’বছর আগে স্কুলে পড়ার সুবাদে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। দিন কয়েক আগে ওই কিশোরীর বাবা অন্যত্র তার বিবাহের ঠিক করলে যুগলের মধ্যে হতাশার সৃষ্টি হয়। এরপর গতকাল রাতে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। আজ সকালে চাষ করতে যাওয়ার সময় এলাকার মানুষ তাদের মৃতদেহ দেখতে পায়। বাড়িতে খবর দেওয়া হয়। এরপর পরিবারের লোকজন গিয়ে মৃতদেহ চিহ্নিত করে থানায় খবর দেয়। চাকদা থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *