অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ সেপ্টেম্বর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হল দু’জন। রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের চুয়াগেড়া গ্ৰামে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ৪ বছরের রুদ্র সিং খেলতে গিয়ে বাড়ির কাছে পড়ে বিদ্যুতের তারে হাত দিয়ে দেয়। বিদ্যুতের তারটি কাটা ছিল। নাতিকে বাঁচাতে গেলে ঠাকুমা সুরবালি সিং (৫৫) তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা চলছে।

