অবৈধ পার্কিয়ের বিরুদ্ধে অভিযান, বারাসত কলোনি মোড়ে ১৪ টি গাড়িকে জরিমানা

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ ডিসেম্বর: ৩৪ নম্বর জাতীয় সড়কে অবৈধ পার্কিং, বারাসত কলোনি মোড়ে ১৪ টি গাড়িকে জরিমানা করা হল বারাসত ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এই অবৈধ পার্কিংয়ের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যানজটের সৃষ্টি হচ্ছে বারাসত কলোনি মোড় চত্ত্বরে, সেই কারণে বারাসত জেলা পুলিশকে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল শুক্রবার।

চার চাকা দু চাকা, যে যার মতো রাস্তার পাশে গাড়ি রেখে দিচ্ছে। পুলিশের তরফ থেকে আগে থেকেই সাবধান করা হয়েছিল। এবার আর সাবধান নয় সরাসরি জরিমানা। ৩৪ নম্বর জাতীয় সড়ক, গুরুত্বপূর্ণ সড়ক। সেই সড়কের দু’ধারে অবৈধ পার্কিংয়ের জন্য কলোনি মোড় চত্ত্বরে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। সাম্প্রতিক নদিয়া জেলায় জাতীয় সড়কের ধারে লরি পার্কিং করা ছিল, সেই গাড়িতে ধাক্কা লেগে ১৮ জনের প্রাণ যায়।তারপর থেকে রাজ্য পুলিশ এই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালায়, আজ বারাসত কলোনি মোড়ে রাস্তার পাশে থাকা এমন ১৪ টি গাড়িকে আটক করে জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *