খড়গপুর থেকে ধৃত ১৪ দুষ্কৃতী

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুন: নাকা চেকিং, সিসি ক্যামেরা ও পুলিশি টহলদারি বাড়ানোর ফলে খড়গপুর শহরে দ্রুত অপরাধীরা ধরা পড়ছে।

বুধবার জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, ড্রাগ চক্রের ৪ জনকে এবং ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়া ১০ জন দুষ্কৃতীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি অপরাধ মূলক ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। বুধবার পুলিশ সুপার খড়্গপুর শহরের খরিদা ফাঁড়ি পরিদর্শন করেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *