বিএসএফ সিমানগর ক্যাম্পের উদ্যোগে ফিট ইন্ডিয়া ফ্রিডম উপলক্ষ্যে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ সেপ্টেম্বর: বিএসএফ সিমানগর ক্যাম্পের উদ্যোগে ফিট ইন্ডিয়া ফ্রিডম উপলক্ষ্যে ১০ কিলোমিটারের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। দেড়শো জন প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মূলত ৮, ৫৪, ৮২, ৯৯ সহ একাধিক ব্যাটেলিয়ান থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রতিবছরই নদিয়ার চাপড়ার শিমানগর ক্যাম্পের উদ্যোগে এই অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়। অমৃত মহোৎসবের ফিট ফ্রিডম ইন্ডিয়া উপলক্ষ্যে নিজেদের শরীর চর্চায় মনোযোগ বাড়ানোর জন্য এই অনুষ্ঠান করে থাকে বিএসএফ। ম্যারাথন দৌড়ের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী দের বিভিন্ন পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *