গণেশ পুজোর রাতে টিটাগড়ে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১১ সেপ্টেম্বর: বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল টিটাগড় পৌর এলাকায়। এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

জানাগেছে, শুক্রবার গভীর রাতে টিটাগড়ের ১৮ নম্বর ওয়ার্ডের আরপি গুপ্তা পথ অঞ্চলের বাসিন্দরা মেতে উঠেছিলেন গণেশ পুজো নিয়ে। সেই সময় হঠাৎ করেই বোমাবাজি করে একদল দুষ্কৃতী। সবাই যখন গণেশ পুজো নিয়ে মেতেছিল তখনই বিজেপি কর্মী এবং ব্যারাকপুর আদালতের উকিল রাজেন সিংয়ের বাড়ির কাছেই পরপর দুটি বোমা পড়ে। এরপর এই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় টিটাগড়
থানার বিশাল পুলিশ বাহিনী। এই বোমাবাজির ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ এলাকা বাসীদের।

বিজেপি কর্মী ও এলাকাবাসীদের বক্তব্য, বিগত তিরিশ চল্লিশ বছর ধরে এই ধরনের ঘটনা এই অঞ্চলে কখনো হয়নি। ফলে হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। প্রসঙ্গত এর কিছুদিন আগেই প্রয়াত বিজেপি নেতা মনীষ শুক্লার অফিসের সামনেও হয়েছিল বোমা বাজির ঘটনা। তবে তৃণমূলের বিরুদ্ধে এই বোমাবাজি ঘটানোর অভিযোগ করা হলেও এই অভিযোগ সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন টিটাগড়ের পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। তিনি বলেন, “সম্প্রতি এলাকার বেশ কিছু দুষ্কৃতী জেল থেকে ছাড়া পায়েছে , সেই সব দুষ্কৃতীরা এই বোমাবাজি করছে এলাকার মানুষকে ভয় দেখাতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *