শান্তিপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত ১, আহত ৫

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ নভেম্বর: আবার ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক জনের। আহত ৫। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ফুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহতদের নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতলে। চারজনকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। দু’জনের অবস্থা সঙ্কটজনক।

সূত্রে জানা যায়, হঠাৎই একটি ট্রাক চালক বেপরোয়াভাবে একের পর এক মানুষকে ধাক্কা মারতে থাকে। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে একাধিক মানুষ। তাদেরকে উদ্ধার করে শান্তিপুরের হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা ও পুলিশ। গাড়ির চালককে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। চালক মদ্যপ অবস্থায় থাকায় ঘটনা ঘটেছে কি না তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা পুলিশ।

ইতিমধ্যে শান্তিপুর হাসপাতলে এসে পৌঁছায় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। প্রত্যেক আহতদের পরিবারের সাথে তিনি কথা বলেন, এছাড়াও আশঙ্কাজনক ব্যক্তিদের তড়িঘড়ি জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *