বেলদায় লরি ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৪

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: লরি ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের, গুরুতর আহত চারজন। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচকের।

ঘটনায় জানা যায়,পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ির কুলটিকরি এলাকা থেকে একটি মারুতি গাড়িতে করে পাঁচজন যাচ্ছিলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দিকে।পথের মধ্যে বেলদা থানার ঠাকুরচক এলাকায় একটি লরির সঙ্গে এই মারুতি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় মারুতিতে থাকা পাঁচজনের মধ্যে চারজন ব্যক্তি। যার মধ্যে একজন মহিলা এবং এক কিশোর রয়েছে।

স্থানীয়রা প্রথমে তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। তড়িঘড়ি তাদের সাবাইকে নিয়ে যাওয়া হয় বেলদা গ্রামীন হাসপাতালে। এদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন যার নাম প্রভাস মাইতি, বয়স ২৮ বছর। বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাল্যগোবিন্দপুর এলাকায়। বাদবাকি এক মহিলা সহ একটি ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

অপরদিকে এই ঘটনায় সাময়িক যানজট তৈরি হয় ঠাকুরচক এলাকায়।পরে পুলিশি হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *