চন্দ্রকোনা রোডে বাসের সাথে বাইকের সংঘর্ষের ঘটনায় মৃত ১, আহত দুই, ভাঙ্গচুর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: বুধবার দুপুর ২ টো নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল- চন্দ্রকোনা রোডের রাধানগরে বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চন্দ্রকোনা রোড থেকে ঘাটাল আসছিল। সেই সময় হঠাৎই একটি বাইক সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সাথে বাসের ধাক্কা লাগে। বাইক আরোহী সামলাতে না পেরে বাসের চাকায় পৃষ্ট হয়ে যায়। 

ঘটনাস্থলে একজন মারা যায়, আহত হয় বাইকে থাকা আরো ২ জন।স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ভর্তি করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে।
কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত জনতা বাসটিতে ভাঙ্গচুর শুরু করে। দীর্ঘক্ষণ ধরে চলে ভাঙ্গচুর। ঘটনাস্থলে দেখা যায়নি পুলিশ কর্মীদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *