ডেবরায় বাসন্তী পুজোয় যোগ প্রতিযোগিতা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ এপ্রিল: ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চলের বাঁকাকুল গ্রামে বাসন্তী পুজো উপলক্ষ্যে তিন রাজ্যের সম্মিলিত প্রচেষ্টায় যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলা, বিহার ও ওড়িশা রাজ্য থেকে ছয়শো প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

তিন রাজ্যের যোগ প্রতিযোগিতার আহ্বায়ক সঞ্জয় ঘোড়াই বলেন, দিন দিন যোগব্যায়ামের চর্চা হারিয়ে যেতে বসেছে। আমরা যদি তা চালিয়ে যেতে পারি তাহলে আমরা সুস্থ থাকবো। এই যোগ গ্রামবাংলায় ছড়িয়ে যাক। এটা শুধু প্রতিযোগিতা নয়, যাতে সকলে জানতে পারে সেজন্যই এই প্রতিযোগিতার আয়োজন।
এই প্রতিযোগিতা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি ছন্দের মাধ্যমে আর একটি যোগ আসনের মধ্যে দিয়ে।

পূজা কমিটির সম্পাদক পুলকেশ কুইতি বলেন, বিগত বছর গুলির মতো এবারেও বাসন্তী পুজোর  পাশাপাশি সামাজিক কাজে গুরুত্ব দিয়ে সবাইকে সুস্থ রাখার বার্তা দিতেই আমাদের এই প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *