খড়্গপুর আইআইটিতে কর্মী বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, খড়্গপুর, ২৪ নভেম্বর: বকেয়া বোনাসের দাবিতে বুধবার খড়্গপুর আইআইটি চত্বরে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। জয়েন্ট অ্যাকশন কমিটির নেতৃত্বে আইআইটি চত্বরে প্রায় নয়শ অস্থায়ী কর্মী কাজ বন্ধ রেখে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভে সামিল হন। সমকাজে সম বেতন দেওয়া, বকেয়া বোনাস মিটিয়ে দেওয়ার দাবি সহ বহু বছর ধরে কাজ করার পরও তাদের কোনও পদোন্নতি না হওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ বলে জয়েন্ট অ্যাকশন কমিটির নেতৃত্ব জানিয়েছেন।

কর্মরত অস্থায়ী কর্মীরা বুধবার বেলা দশটার পর খড়্গপুর আইআইটির প্রধান ভবনের সামনে এই বিক্ষোভ দেখান।যতদিন না তাদের এই দাবিগুলি মানা হচ্ছে ততদিন পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক জহরলাল পাল জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *