আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ মার্চ: পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের নানান কাজের বিরুদ্ধে পথে নামল মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস। শহরের বিদ্যাসাগর হল থেকে মিছিল বের হয়ে রিং রোড পরিক্রমা করে আবার বিদ্যাসাগর হলে শেষ হয়।

শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়ের উদ্যোগে বিধায়ক জুন মালিয়ার নেতৃত্বে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সত্য পড়িয়া, সুসময় মুখার্জি, অন্যান্য কাউন্সিলগণ সহ প্রায় তিন হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা উপস্থিতিতে এই মিছিল সংগঠিত হয়।

