জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১০/২ অঞ্চলে হামিরপুর এলাকায় কার্ত্তিক পাত্রের বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

আজ দুপুরে ১.৩০ মিনিট নাগাদ দু’জন অপরিচিত ব্যক্তি কার্ত্তিক পাত্রের মেয়ে ও বৌকে বলে আমরা ইনকাম ট্যাক্সের অফিসার। আপনার স্বামীর প্রচুর সম্পদ রয়েছে আমরা কলকাতার অফিস থেকে এসেছি আপনাদের বাড়ি সার্চ করতে হবে, এই বলে বাড়ি থেকে সোনা গয়না, মোবাইল ফোন ও নগদ টাকা সব কিছু বন্দুক ঠেকিয়ে নিয়ে চলে যায়।যাওয়ার সময় তারা বলে যায় যে, আমরা থানায় জানিয়ে এসেছি। পরে কার্ত্তিকবাবু থানায় ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থলে আসে বলে জানান কার্ত্তিক পাত্র।

