অভিযোগ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই পাম্প সহ আসামিদের গ্ৰেপ্তার করল ওন্দা থানার পুলিশ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ নভেম্বর: পাম্প চুরির অভিযোগ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই পাম্প সহ আসামিদের গ্ৰেপ্তার করলো বাঁকুড়ার ওন্দা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, চাষের জমিতে জলসেচের জন্য ওন্দা থানার এক কৃষক তার জমিতে একটি ডিজেল চালিত পাম্প লাগান। গত ২৪ অক্টোবর গভীর রাতে পাম্পটি দুষ্কৃতীরা চুরি করে। অনেক খোঁজাখুঁজির পর কোনও হদিস না পেয়ে ঐ কৃষক গতকাল ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে ওন্দা থানার পুলিশ তদন্তে নেমে অতি তৎপরতায় চব্বিশ ঘন্টার মধ্যেই পাম্পটি উদ্বার করে। চুরির ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্ৰেপ্তার করে। আজ তাদের বাঁকুড়া আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *