সাথী দাস, পুরুলিয়া, ২৮ ডিসেম্বর: বনাঞ্চলে নয়, লোকালয়ে বুনো হাতি। ঝালদা শহর লাগোয়া এলাকায় ঘোরাফেরা করছে বুনো হাতি। মানুষকে ঘর থেকে না বেরোনোর সতর্ক করল ঝালদা থানা ও বনদফতর। আতঙ্কে শহর ঝালদায় সন্ধ্যা বেলায় দোকানপাট বন্ধ করলেন ব্যবসায়ীরা।
সোমবার রাতে পুলিশ শহরবাসীকে সতর্ক করে বলা হয় ঝালদা শহরের খুব কাছাকাছি একটি বুনো হাতি ঘোরাফেরা করছে। তাই সাবধান হন দোকান বন্ধ করে ঘরমুখী হন ব্যবসায়ীরা। এমন খবর শোনার পর আতঙ্কের পরিবেশ তৈরী হয় শহর জুড়ে। ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেন। সন্ধ্যা ৮ টায় শুনশান হয়ে যায় ঝালদা মহকুমা সদর শহর। আজ সকালেও আতঙ্কের রেশ কাটেনি। জল্পনা আর চাক্ষুস বুনো দাঁতালের কথা চালাচালি করতে দেখা যায় ঝালদায়।

ঝালদা বনদফতরের আধিকারিক বিশ্বজ্যোতি দে ঝালদাবাসীকে আশ্বস্ত করে বলেন, আমাদের নজরে রয়েছে হাতিটি। ভয়ের কিছু নেই হাতিটি দড়দা, পাটঝালদার গ্রাম হয়ে কোটশীলা থানার লুপুংডির দিকে জঙ্গলের দিকে রয়েছে।

