পর পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ল স্ত্রী, কালনার শ্বাসপুরে লজ্জায় অপমানে আত্মঘাতী স্বামী

আমাদের ভারত, বর্ধমান, ২৩ নভেম্বর: পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়ায় স্ত্রী। এরপর তাদের ঘনিষ্ঠ ছবি দেখিয়ে স্বামীকে অপমান করে স্বামীর সামনেই প্রেমিকের সাথে বাইকে চড়ে বাড়ি ছাড়ে। সমাজের সামনে নিজের লজ্জা ঢাকতে শ্বশুর বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন স্বামী। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার কালনার শ্বাসপুর গ্রামে।মৃতের নাম সুদেব দে। তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা মহকুমা হাসপাতালে পাঠায় কালনা থানার পুলিশ।

১৮ বছর আগে কালনার বাঘনা পাড়ার খাসপুর গ্রামের মেয়ে টুম্পা দে’র সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে হয় ওই গ্রামেরই যুবক সুদেব দের। তাদের একটি কন্যা সন্তানও আছে। কর্ম সূত্রে টুম্পার বাবা গ্রাম ছেড়ে কালনা শহর লাগোয়া শ্বাসপুর গ্রামে বসবাস শুরু করেন। সুন্দর দেখতে টুম্পার দিনকে দিন উচ্চাকাঙ্কা বাড়তে থাকে। কয়েক সপ্তাহ আগে শ্বাসপুর গ্রামের এক যুবকের সাথে পর পর দুবার পালিয়ে যায়। এরপর বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘরে ফিরিয়ে এনে সুদেব বাবু ফের সংসার করতে শুরু করেন। কিন্তু টুম্পার মন পড়ে থাকে প্রেমিকের দিকে। প্রেমিকের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে স্বামীকে অপমান করে টুম্পা। এরপর স্বামীর সামনেই প্রেমিকের সাথে তার বাইকে চড়ে ঘর ছাড়েন। গ্রামবাসীদের সামনে এই ঘটনা ঘটায় অপমানে ও লজ্জায় সুদেব গতকাল রাতে শ্বশুর বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *