Rijiju, Parliament session, মুলতুবির বিজ্ঞপ্তি জারি হয়নি কেন? ডি লিমিটেশন বিল আনার জল্পনার মধ্যেই ফের সংসদ অধিবেশন ডাকার বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রিজিজুর

আমাদের ভারত, ২৭ আগস্ট: গত ১৩ আগস্ট শেষ অধিবেশন বসেছিল। তারপর থেকে প্রায় দুই সপ্তাহ কাটতে চলল এখনো অধিবেশন স্থগিত রাখার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি।অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখা হয়েছে সংসদের বাদল অধিবেশন। তাহলে কি আবার বিশেষ অধিবেশন ডাকা হবে? সেই আলোচনার মাঝেই
ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সংসদ বিষয়ক মন্ত্রী রিজিজু।

মনে করা হচ্ছিল এবারের বাদল অধিবেশনেই লোকসভায় ডি লিমিটেশন বিল পাস করাতে চলেছে সরকার। কিন্তু সেটি হয়নি। এই অবস্থায় কি তাহলে কোনো বিশেষ অধিবেশন ডেকে সরকার এই বিল পাশ করানোর পরিকল্পনা করছে? সেই জল্পনা আরো বৃদ্ধি পেয়েছে। কৌতুহল আরো বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে।

একটি ইংরেজি দৈনিকের তরফে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা রয়েছে কি না। প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও মন্ত্রী বুঝিয়ে দেন বাদল অধিবেশনের সমাপ্তি এখনো ঘোষণা করা হয়নি। এটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত না। ফলে অধিবেশন ডাকা যেতেই পারে।

রিজিজু বলেন, এটা সরকারের উপর নির্ভর করে। সংসদের অধিবেশন ডাকার হলে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করে অধিবেশন ডাকার জন্য। সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা না হলে তা ডাকা যেতেই পারে। তারপরেই তাৃকে প্রশ্ন করা হয়, তাহলে কি বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে? যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সংসদীয় বিষয়ক মন্ত্রী। ফলে তাঁর মন্তব্যের দু’রকম ব্যাখ্যা হতে পারে। তিনি বলেন, সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে সাধারণ মানুষের সব বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ আমি শোনার জন্য তৈরি। তারপরে যখন সময় আসবে দেখা যাবে।

বাদল অধিবেশন অদির্দিষ্ট কালের জন্য মুলতবি করে দেওয়ার কয়েক দিন পরেও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি। এই বিষয়টি নিয়ে বিরোধী শিবির থেকেও প্রশ্ন তোলা হচ্ছে। সরকার ফের অধিবেশন ডেকে আসন পুনর্ববিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল পেশ করতে চাইছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এসবের মধ্যে রিজিজুর মন্তব্য নিয়ে জল্পনা যে আরো বাড়ল তা আর বলার অপেক্ষা রইল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *