“মঙ্গলে ঊষা, বুধে পা, কেষ্ট এবার জেলে যা,” কেন বললেন সুকান্ত মজুমদার?

আমাদের ভারত, ১০ আগস্ট: সিবিআই অনুব্রত মণ্ডলকে দশবার নোটিশ পাঠিয়েছে সে ক্ষেত্রে অনুব্রত আর কতটা বেকায়দায় পড়তে পারে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার খনার বচন মনে করিয়ে দিয়ে বলেছেন, বেশি দেরি নেই। খুব শিঘ্রই তাকে ধরা দিতেই হবে। শত চেষ্টা করলেও শেষ রক্ষা হবে না।

বুধবার সিবিআই অনুব্রত মণ্ডলকে হাজিরার নোটিশ দিয়েছে। তারপর থেকেই দেখা যাচ্ছে স্বাস্থ্য ঠিক না থাকার বিষয়টি তুলে ধরার চেস্টা চালিয়ে যাচ্ছেন অনুব্রত। এর আগেও নোটিশ নানা অছিলায় এড়িয়ে গেছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু এটা বেশি দিন আর নয়। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “আজ মঙ্গলবার কাল বুধবার। আমাদের বাংলায় একটা বচন আছে, খনার বচন, মঙ্গলে ঊষা, বুধে পা, কেষ্ট এবার জেলে যা। এর থেকে বেশি আর দেরি হবে বলে মনে হচ্ছে না আমার।”

এহেন কেষ্ট যদি সিপিএম বিজেপি পায় তাহলে কি লুফে নেবে না? এর উত্তরে সুকান্ত মজুমদার বলেন, “আমাদের এই ধরনের নেতার প্রয়োজন নেই, যিনি মাগুর মাছ কাটতে কাটতে তার বডি গার্ডের কয়েকশো কোটি টাকার সম্পত্তি হয়ে যেতে পারে। আমাদের স্বচ্ছ ভাবমূর্তি, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আছে এমন নেতার প্রয়োজন। যিনি চরাম চরাম বলবেন না।”

আগামী কাল নিজাম প্যালেসে হাজিরা দিতে অনুব্রত মণ্ডলকে নোটিশ ধরিয়েছে সিবিআই। এদিকে গতকাল
এসএসকেএমে গেলেও চিকিৎসকরা জানিয়েছেন, অনুব্রতকে ভর্তি করার প্রয়োজন নেই। তখনই সিবিআই তাকে নিজাম প্যালেসে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তা না মেনে বীরভূম ফিরে যান অনুব্রত। এদিকে মঙ্গলবার দেখা যায় দফায় দফায় সেই জেলার হাসপাতালের চিকিৎসকরা তার বাড়িতে যাচ্ছেন। এমনকি একজন চিকিৎসক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উপর থেকে চাপ থাকার কারণে তাকে যেতে হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য মেলে কিনা তাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *