আমাদের ভারত, ১০ আগস্ট: বীরভূমের পথদুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে হতাহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন।
গতকালই প্রধানমন্ত্রী টুইটারে লিখেছিলেন বীরভূমে এক শোচনীয় পথ দুর্ঘটনায় প্রাণহানির খবরে মর্মাহত। আহতদের জন্য রইল প্রার্থনা। মৃতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকা দেওয়া হবে এবং আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে।
আজ মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “বীরভূমের মারাত্মক দুর্ঘটনাটির জন্য আমি গভীরভাবে দুঃখিত। এতে ৮ জন মহিলা সহ ৯ জনের মৃত্যু হয়েছে। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। পশ্চিমবঙ্গ সরকার ‘সমব্যাথি’ প্রকল্পে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা দেবে। প্রত্যেক মৃতের শেষকৃত্য করার জন্য ২,০০০ টাকা দেওয়া হবে। মৃতদের পরিবারকেও বিশেষ সরকারি ত্রাণ (জিআর) দেওয়া হবে।”

