“ব্যর্থবাবু সব অ-বিজেপি রাজ্যের মুখপাত্র হিসাবে কবে নিযুক্ত হলেন,“ পার্থকে তোপ তথাগতের

আমাদের ভারত, ১৭ জানুয়ারি: তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তোপ দাগলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। টুইটে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ব্য্র্থবাবু বলে কটাক্ষ করেছেন।

সোমবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “পার্থ ওরফে ব্যর্থ চ্যাটার্জি অভিযোগ করছেন কেন্দ্র নাকি অ-বিজেপি রাজ্য সরকারগুলোকে যথেষ্ট ভ্যাকসিন দিচ্ছে না এবং তারপরেই, তোতাপাখির মতো, “যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যা ব্যা ব্যা…. কিন্তু প্রশ্ন, ব্যর্থবাবু ভারতে সব অ-বিজেপি রাজ্যের মুখপাত্র হিসাবে কবে নিযুক্ত হলেন ?“

টুইটে প্রতিক্রিয়ায় শ্রীকুমার দত্ত লিখেছেন, “কেন ওই প্রবাদটা “গাঁয়ে মানে না, আপনি মোড়ল।”
গৌতম সাহা লিখেছেন, “উনি স্বপ্ন দেখছেন পিসি পোধানমন্তী হবেন আর উনি হবেন তার ডানহাত।…. ভাইপো কুপোকাৎ।“

সৌম্যদীপ ঘোষ লিখেছেন, “সর্বভারতীয় অবিজেপি রাজ্যের মুখপাত্র হওয়া তো পরের কথা…. আগে বল তথাকথিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কি অবস্থা!!! আর তার থেকেও বড় কথা.. পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এর কি অবস্থা..পিসি আর ভাইপোর দলের মধ্যে দড়ি টানাটানি খেলা চলছে…
কল্যাণ করো মা…।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *