দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে পশ্চিম মেদিনীপুর কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: শালবনী বিধানসভার  গোয়ালতোড় মার্কেট এলাকায় পশ্চিম মেদিনীপুর কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকান্ত মাহাতোর নেতৃত্বে দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে আজ একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। “দলিত জাগাও, কৃষক বাঁচাও, বিজেপি ভাষাও, কৃষক বাঁচাও”, এই স্লোগান সামনে রেখে আগামী ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে গড়বেতা দু’নম্বর ব্লকের গোয়ালতোড়ে বৃহত্তর জমায়েতের মাধ্যমে গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজকের এই কর্মসূচি।

শ্রীকান্ত মাহাতো বলেন, আগামী দিনে এই আন্দোলন দিল্লির দরবারে পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করা হবে।
এদিনের সভাতে উপস্থিত ছিলেন জেলার কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি, শ্যামসুন্দর সৎপতি, সনৎ মাহাত, তৃণমূল নেতা ভাস্কর চক্রবর্তী সহ জেলার অনান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *