বৃদ্ধাশ্রমে আগাছা নির্মূল ও বৃক্ষরোপণ বাঁকুড়া অনুশীলন সমিতির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ আগস্ট: বাঁকুড়া শহরের উপকন্ঠে বিকনায় অবস্থিত ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ সেবাশ্রমের চারপাশে গজিয়ে ওঠা আগাছা নির্মূল করে বৃক্ষরোপণ করল অনুশীলন সমিতির সদস্যরা। ফিনাইল, ব্লিচিং পাউডার সহযোগে বৃদ্ধাশ্রমটি দূষণমূক্ত করেন তারা। আজ সকালে সমিতির সদস্যরা কোদাল, বেলচা, ঝুড়ি ইত্যাদি নিয়ে হাজির হন বৃদ্ধাশ্রমে।আশ্রমের আশ্রমিক বৃদ্ধ-বৃদ্ধাদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করার পর আশ্রমের চারিপাশের আগাছা নির্মূলে নেমে পড়েন। এই কাজে আশ্রমের আশ্রমিকরা যথাসম্ভব সহযোগিতা করেন।

অনুশীলন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ নাগ বলেন, আশ্রমটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তিরিশটি চারাগাছ রোপন করা হয়। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে সমিতি ধারাবাহিক ভাবে বৃক্ষরোপণ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *