আমরা উন্নয়ন করেছি, তাই মানুষ তৃণমূলকেই ভোট দেবে, বললেন, হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৫ মার্চ:
“বাংলার শাসন ক্ষমতার ভার মমতা ব্যানার্জির হাতেই থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলা নিরাপদ, বাংলা নিজের মেয়েকেই চায়।” হাবড়ায় কর্মিসভায় বললেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।

তিনি বলেন, “এলাকার উন্নয়নকে হাতিয়ার করেই আমি জিতছি। আমি সুখে, দুখে সারাবছর হাবড়ার মানুষের পাশে থাকি। গোটা হাবড়া এলাকা জুড়ে সামগ্রিক উন্নয়নের পাশাপাশি করোনা ও ভয়াবহ আমফানে হাবড়ার মানুষের পাশে দাঁড়িয়েছি। বিজেপি একটি ফড়ের দল। ওরা বিপদের দিনে মানুষের পাশে থাকে না। হাবড়ার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আমার বিরোধী যে প্রার্থী, সে আগেই ১০ বার হেরেছে, ১১তম বার হেরে সে বাড়ি ফিরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় । তাই মানুষ ফের তৃণমূলকে ভোট দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *