শান্তিপুরের মেথিডাঙ্গায় দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ মার্চ:
কলাবাগানের ভিতর থেকে দুই অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার মেথিডাঙ্গা এলাকার একটি কলাবাগানের ভিতর বৃহস্পতিবার সকালে দুই যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় মানুষজন। পরে শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে মৃত দুই যুবকের নাম ও পরিচয় জানতে পারেনি পুলিশ।

বিধানসভা ভোটের আবহে দুই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষের মধ্যে। স্থানীয় মানুষের অনুমান, অন্যত্র খুন করে ওই জায়গায় তাদের ফেলে যাওয়া হয়েছে। মৃতেদের নাম ও পরিচয় জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *