রামায়ণ এক্সপ্রেসে গেরুয়া পোশাক পরা ওয়েটার! হিন্দু ধর্মের অপমান, ট্রেন বন্ধের হুঁশিয়ারি সাধুসন্তদের

আমাদের ভারত, ২২ নভেম্বর: ভগবান শ্রীরামের সাথে জড়িত স্থানগুলিতে পৌঁছে যাচ্ছে রামায়ণ এক্সপ্রেস। ট্রেনটি বিলাসবহুল ট্রেন। সেই রামায়ণ এক্সপ্রেসের ওয়েটারদের গায়ে গেরুয়া পোশাক গলায় রুদ্রাক্ষের মালা। আর এতেই ক্ষুব্ধ সাধুসন্তরা। মধ্যপ্রদেশের উজ্জয়নীর সাধুসন্তদের অভিযোগ, এতে হিন্দু ধর্মের অসম্মান হয়েছে।

সাধুদের অভিযোগ, এই জিনিস শীঘ্রই বন্ধ করতে হবে। নাহলে ওই ট্রেন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। সাধুরা এই পোশাক বিধি বদলানোর দাবি তুলেছেন। গেরুয়া পোশাক পরা ওয়েটাররা যাত্রীদের খাবার-পানীয় জল পরিবেশন করবে এটা তারা কিছুতেই মানবেন না।

উজ্জয়নীর আখারা পরিষদের প্রধান সাধারণ সম্পাদক অবধেশপুরি জানিয়েছেন, দু’দিন আগে রেলমন্ত্রীকে এর প্রতিবাদ জানিয়ে চিঠি লিখেছেন। যারা ট্রেনে খাবার পরিবেশন করছে তাদের মাথায় পাগড়ী, রুদ্রাক্ষের মালা পরা। হিন্দু ধর্ম ও তার সাধক পূজারীদের এটা অপমান। এটা বন্ধ না হলে ১২ ডিসেম্বর দিল্লি সফদরজং স্টেশনে রামায়ণ এক্সপ্রেস বন্ধ করে দেবেন সাধু-সন্তরা।

তিনি বলেছেন, “রেললাইনে বসে থাকব আমরা। হিন্দু ধর্ম রক্ষায় এটা দরকারি। উজ্জয়িনীতে এই ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছি আমরা।” দেশের প্রথম রামায়ণ এক্সপ্রেস ট্রেন ১৭ দিনের যাত্রায় বেরিয়েছে। ৭ নভেম্বর সফদরজং স্টেশন থেকে রওনা দেওয়া এই ট্রেন। ভগবান রামের সঙ্গে যোগসূত্র থাকা ১৫ টি জায়গা ঘুরবে। অযোধ্যা, প্রয়াগ, জনকপুর, চিত্রকোট, সীতামারি, নাসিক, হাম্পি সহ এক দীর্ঘ যাত্রাপথ পার করবে ওই ট্রেন। সব মিলিয়ে ৭৫০০ কিমির বেশি পথ বেরোবে ট্রেনটি। যাবতীয় আধুনিক স্বাচ্ছন্দ্যের ছোঁয়া রয়েছে রামায়ণ এক্সপ্রেসে। প্রথম শ্রেণির রেস্তোরাঁ থেকে শুরু করে সুসজ্জিত পাঠাগার, সবটাই রয়েছে এই ট্রেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *