জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ এপ্রিল: গ্ৰীষ্মকালীন রক্ত সংকট যাতে না হয় তার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে স্বেচ্ছায় রক্তদান শিবির করতে। আজ মেদিনীপুর শহরের পঞ্চুরচকে এক বেসরকারি আবাসনে ফিডব্যাক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়।

এই সংগঠন করোনা কালে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল। কখনো দরিদ্র মানুষের খাদ্যদ্রব্য প্রদান, কখনো শীতবস্ত্র বিতরণ সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। পরবর্তীতে প্রথম রক্তদান কর্মসূচি পালন করে। করোনা আবহে সোসাইটি চারজন সদস্যকে হারিয়েছে। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এই সামাজিক কর্মসূচি। এই কর্মসূচিতে প্রায় ৮০ জন রক্তদাতা রক্তদান করেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা, শান্তুনু চক্রবর্তী, বরুণ আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

