কাঁকসায় দুয়ারে সরকারে আবেদন জমা দিতে  নজরকাড়া উৎসাহ গ্রামবাসীদের

জয় লাহা, দুর্গাপুর, ৫ জুলাই: রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃতীয়বার দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছে। আর এই তৃতীয়বার দুয়ারে সরকার শিবিরে সরকারি প্রকল্পের আবেদন করতে নজর কাড়া উৎসাহ ছিল গ্রামবাসীদের।

মঙ্গলবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কাঁকসার জঙ্গলমহল ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের সেটেরবাঁধ আদিবাসী এলাকায় ছিল দুয়ারে সরকার শিবির। এদিন গ্রামের একটি প্রাইমারি স্কুলে সকাল থেকে শিবির শুরু হয়। রাজ্য সরকারের কণ্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রেশন কার্ড সংশোধন, লক্ষ্মীর ভান্ডার জাতিগত শংসাপত্র সহ একাধিক প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য স্টল ছিল। সেটেরবাঁধ মূলত আদিবাসী অনগ্রসর সম্প্রদায়ের বাসবাস। সকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার ও জাতিগত শংসাপত্র তৈরীর আবেদন জমা দেওয়ার ভিড় ছিল গ্রামবাসীদের। প্রয়োজনীয় নথিতে সই ও পঞ্চায়েতের আবাসিক ও পরিবারের আয়ের শংসাপত্র নিতে যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য পঞ্চায়েত প্রধান সকাল থেকে শিবিরে হাজির ছিলেন।

ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সাইনা বেগম জানান,”দুয়ারে সরকারে সরকারি সুবিধার আবেদন করতে  গ্রামবাসীদের ভালো উৎসাহ ছিল। প্রায় তিন’শ গ্রামবাসী এদিন শিবিরে এসেছিলেন। মূলত জাতিগত শংসাপত্র, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্পে আবেদন জমা দেওয়ার বেশী ভিড় ছিল সাধারণ মানুষের।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *