পুলিশি অভিযানে কড়া প্রতিক্রিয়া বিকাশ ভট্টাচার্যের

আমাদের ভারত, ২১ অক্টোবর: টেট-উত্তীর্ন চাকরি প্রার্থী আন্দোলনকারীদের উপর পুলিশি অভিযানে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যসভার সাংসদ তথা সিপিএমের আইনজীবী নেতা বিকাশ ভট্টাচার্য।

শুক্রবার সকালে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “মোদীর দিদি গতকাল মধ্যরাতে গণতন্ত্রের যে নমুনা দেখালেন তাতে অমিত শাহ দিদিকে সেলাম জানাবে। রাজ্যের শিক্ষক কর্ম প্রার্থীরা মমতার প্রতিশ্রুতি রূপায়নের দাবীতে দিদির তথাকথিত মানবিক মুখ দেখতে চেয়েছিল। ঐ কর্মপ্রার্থীরা পেলেন প্রশাসনের দানবীয় রূপ। ভুললে চলবে না পুলিশমন্ত্রী আরএসএস দুর্গা। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। ঐ মহার্ঘ্য সিদ্ধান্ত কার্যকরী করতে গেলে পুলিশ ও ছদ্মবেশী গুন্ডা ছাড়া অন্য কোন উপায় নেই। আবার পথে নামুন। দুর্নীতির মক্ষিরানী ও স্বৈরাচারীদের ঝেটিয়ে বিদায় করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *