কেন্দ্রের শ্রম ও রোজগার মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে ইউটিইউসি’র দাবিপত্র

আমাদের ভারত, ১৬ মার্চ: প্রভিডেন্ট ফান্ডের সুদ কমিয়ে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের শ্রম ও রোজগারমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে দাবিপত্র দিল বাম সংগঠন ইউটিইউসি।

কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেছেন, “প্রভিডেন্ট ফান্ডের সুদ কমিয়ে ৮.১% করার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, তা প্রত্যাহার করা হোক। পিএফের সুদ কমিয়ে দেওয়ার বিরূপ প্রতিক্রিয়া লক্ষ লক্ষ শ্রমিক-কর্মচারীর উপরে পড়বে।

এমনিতেই জ্বালানি-সহ জিনিসপত্রের দামের চাপে সাধারণ শ্রমিকেরা বিপর্যস্ত। পিএফের সুদ কমানো হলে শ্রমিক-কর্মচারীরা রাস্তায় নেমে আন্দোলনে বাধ্য হবেন। সেই প্রতিবাদের প্রভাব উন্নয়ন বা অর্থব্যবস্থার উপরে পড়লে তার জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *