স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ জানুয়ারি: প্রেমিক যুগলের অস্বাভাবিক মৃত্যু। করিমপুর থানার অন্তর্গত কলাবেরিয়া গ্রামের ঘটনা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কলাবেরিয়া গ্রামে দাসপাড়াতে বাড়ি সবিতা দাস ও অমিও দাসের মধ্যে অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সবিতা দাসের স্বামী তাপস দাস সংবাদমাধ্যমকে জানান, যে তার স্ত্রী রাত এগারোটার দিকে বাথরুম করতে যাবে বলে বাইরে বেরোয়। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও ফিরে না আসায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করতে শুরু করে। অবশেষে দেখতে পায় অমিও দাসের নতুন বাড়িতে একই দড়িতে অমিও দাস ও সবিতা দাস ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তাদের চেঁচামেচিতে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে ও পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

মৃতদেহ দুটিকে এরপর ময়না তদন্তের জন্য শক্তিনগর হাসপাতাল পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

