জমি নিয়ে বিবাদের জের, ইসলামপুরে ভাইপোর হাতে খুন কাকা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৫ জুলাই: বাড়ির জমি নিয়ে বিবাদে ভাইপোর হাতে খুন কাকা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর হাটবাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে।

জানাগেছে, চোপড়া থানার সোনাপুর হাটের সিং পরিবারের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে বিবাদ চলছিল। রবিবার রাতে মেঝভাই-এর ছেলে মদ্যপ অবস্থায় কাকা সুনিল সিং কে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের লোকেরা অভিযুক্ত মিঠু সিংকে আটকে রাখে। চোপড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয়।

পরিবারের অভিযোগ, কাকাকে খুন করার সহযোগিতা করেছেন মিঠু-র স্ত্রী পূজা সিংও। খুনের অভিযোগে মিঠু সিং ও তার স্ত্রী পূজা সিংকে গ্রেফতার করেছে পুলিশ। ঘর থেকে ধারালো অস্ত্রটি উদ্ধার করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *