আরামবাগে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ২

আমাদের ভারত, আরামবাগ, ২ এপ্রিল: দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের। গুরুতর আহত দুই খালাসি। ঘটনায় চাঞ্চল্য আরামবাগের কীর্তিচন্দ্র পুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে একটি লরি আরামবাগের দিকে যাচ্ছিল, সেই সময় বর্ধমানের দিক থেকে আসা অন্য একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই চালকের। গুরুতর আহত দুই খালাসি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি মৃত দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরামবাগ হাসপাতালে।

পুলিশ সুত্রে জানা যায়, মৃত ব্যক্তিদের নাম দীনেশ বালা, মেমারি থানার অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আর একজন হলেন ইয়াসিন শেখ(২৮) ছয় ঘড়ি, দৌলতাবাদ থানা এলাকার বাসিন্দা। আহত দুই খালাসির নাম অচিন্ত্য পাল, বনমালীপুর, ঘাটাল থানার বাসিন্দা ও সাকিবুল ইসলাম, ছয় ঘড়ি এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *