জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মে:
ফের পুলিশের জালে ধরা পড়েছে বাংলা ও ওড়িশার মধ্যে গাঁজা পাচারকারীদের দুই ব্যক্তি। বাংলা ওড়িশা সীমান্ত এলাকার সোনাকোনিয়াতে শনিবার রাতে নাকা চেকিং করার সময় ৭০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে দাঁতন থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ধৃত দুই যুবক হাওড়ার বাসিন্দা। ওড়িশা থেকে গাঁজা নিয়ে গাড়িতে করে হাওড়া ফেরার পথেই তাদের গ্রেপ্তার করে দাঁতন থানার পুলিশ। রবিবার সকালে তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়।
সূত্রের খবর, ওড়িশা ও বাংলার মধ্যে গাঁজা পাচার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ধৃত দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


