আমাদের ভারত, ২৩ মে: ঘূর্ণিঝড় যসে’র মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি শুরু করল কেন্দ্র সরকার। রবিবার কেন্দ্রের শীর্ষ আধিকারিক, বিপর্যয় মোকাবিলা দপ্তর, টেলিকম, বিদ্যুৎ, বিমান মন্ত্রকে সচিব এবং মন্ত্রীদের সঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মূলত ঘূর্ণিঝড় যেসব এলাকায় আছড়ে পড়তে পারে সেখান থেকে মানুষকে কিভাবে দ্রুত সরিয়ে আনা যায় তা নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যেসব এলাকায় এই ঘূর্ণিঝড়ের এর প্রভাব পড়তে পারে সেই এলাকাগুলিতে কিভাবে বিদ্যুৎ এবং মোবাইল পরিষেবা চালু রাখা যায় তা নিয়ে রবিবার রিভিউ মিটিংয়ে আলোচনা করেছেন মোদী।
PM Narendra Modi attends meeting with senior govt officials & reps from National Disaster Management Authority, Secretaries from Telecom, Power, Civil aviation, Earth Sciences Ministries reviewing preparations against approaching #CycloneYaas
Union HM Amit Shah was also present pic.twitter.com/612KZ6mr0y
— ANI (@ANI) May 23, 2021
আধিকারিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ, ঝড়ের পর যত দ্রুত সম্ভব বিপর্যস্ত এলাকাগুলিতে বিদ্যুৎ ও টেলিকম পরিষেবা চালু করতে হবে। একইসঙ্গে যতদ্রুত সম্ভব ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। তার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরকে বিশেষ নির্দেশ দিয়েছেন মোদী। প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নৌসেনা এবং উপকূল রক্ষাবাহিনীকে।
বৈঠকে আধিকারিকরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যস মোকাবিলায় ইতিমধ্যেই বাংলা ওড়িশা উপকূলবর্তী এলাকায় এনডিআরএফ-র বাহিনী মোতায়েন হয়েছে। উপকূল রক্ষী বাহিনী ভারতীয় নৌসেনার ওই এলাকায় জাহাজ ও হেলিকপ্টার প্রস্তুত রেখেছে, যাতে দ্রুত উদ্ধার কাজ করা যা। য়প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা।
বাহিনীকে প্রধানমন্ত্রীর অনুরোধ করেছেন প্রয়োজনে স্থানীয় গোষ্ঠী বা শিল্প কারখানা গুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করে উদ্ধারকাজে তাদের সাহায্য নেওয়া হোক।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর ২৫ এবং ২৬ শে মে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নবিন পট্টনায়েক ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

