নদিয়া চাইল্ড লাইন ও শান্তিপুর থানার উদ্যোগে উদ্ধার দুই কিশোরী ও এক কিশোর

স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, ১৫ মার্চ: নদিয়া চাইল্ড লাইন ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে উদ্ধার হল দুই কিশোরী ও এক কিশোর। নদিয়া চাইল্ড লাইনের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকদিন আগে শান্তিপুর থানা এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের একই পরিবারের এক কিশোর ও তার যুবক দাদা শান্তিপুর থানা এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরী ও হাওড়ার ১৫ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

সোমবার গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানায় এসে কথা বলে নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা। এরপর নদিয়া চাইল্ড লাইনের কর্মী ও শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর থানা এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে গিয়ে ওই পরিবারের সাথে কথা বলে ও তল্লাশি চালায় এবং উদ্ধার করে ওই দুই কিশোরী ও এক কিশোরকে। নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা এও জানান, শান্তিপুর থানার সহযোগিতায় এক কিশোর ও দুই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ওই কিশোরকে লিখিত ভাবে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আর দুই কিশোরীকে থানা থেকে জিডি করিয়ে শান্তিপুর থানার পুলিশ চাইল্ড লাইনকে হস্তান্তর করে দেয়।

চাইল্ড লাইনের কর্মী সলেমান শেখ বলেন, আপাতত চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মৌখিক নির্দেশে কৃষ্ণনগর নগেন্দ্র নগর হোমে রাখার ব্যবস্থা করা হবে ওই দুই কিশোরীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *