জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গাড়ি চুরি, চাঞ্চল্য উত্তর দিনাজপুরে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ মার্চ: এবার খোদ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গাড়ি চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, অভিযোগ পাবার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ভাড়া গাড়ি ছিল, গাড়িটি চালক নিতাই দাসের বাড়িতেই রাখা হত। চালকের বাড়ি ইসলামপুরের পুরাতন পল্লী এলাকায়। সেখান থেকেই গাড়িটি চুরি গেছে। পুলিশকে জানানো হয়েছে।

বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর অভিযোগ, রাজ্যে সমাজবিরোধীতে ভরে গেছে। এই সমাজবিরোধীদের থানা থেকে তৃণমূল কংগ্রেস নেতারাই ছাড়িয়ে আনেন। তারাই শাসক দলের সভাপতি গাড়ি চুরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *